• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ১৫ বছরেও চাকরি ফেরেনি, পুনর্বহালের দাবিতে ১,৫২২ পুলিশ সদস্য মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান রাহুল গান্ধীর

প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যে প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে প্রায় তিন দশক আগে তার রাজনৈতিক উত্থান হয়েছিল, শেষ পর্যন্ত একই ধরনের ইস্যুই তার মন্ত্রিত্বের ইতি টানল।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র পাঠানোর কথা জানান। পরে নিয়ম অনুযায়ী তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হলে পদত্যাগ গ্রহণ করা হয়।

ধর্মেন্দ্র প্রধানের রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল ১৯৯৭ সালে ওড়িশার উচ্চ মাধ্যমিক বা ‘প্লাস টু’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে। সে সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) নেতা হিসেবে তিনি ভুবনেশ্বরে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর বিক্ষোভে নেতৃত্ব দেন। প্রশ্নফাঁসের অভিযোগে তৎকালীন কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলনের মুখে শিক্ষা প্রশাসনে পরিবর্তন আনা হয় এবং পরে শিক্ষা সংস্কারে নানা উদ্যোগ নেওয়া হয়।

ধর্মেন্দ্রর সাবেক সহপাঠী ও আরএমডি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত রাউত জানান, আন্দোলনের সময় পুলিশের লাঠিচার্জে ধর্মেন্দ্র প্রধান গুরুতর আহত হলেও আন্দোলন থেকে সরে দাঁড়াননি। ওই আন্দোলনই পরবর্তীতে তার রাজনৈতিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। পরে তিনি বিজেপিতে যোগ দিয়ে ওড়িশায় দলটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে ভূমিকা রাখেন।

প্রায় ৩০ বছর পর আবারও প্রশ্নফাঁসের ইস্যুতেই চাপে পড়েন ধর্মেন্দ্র প্রধান। চলতি বছরের ৩ মে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। দিল্লির যন্তর মন্তরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারী সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে সরকারের একাধিক দফা বৈঠক হলেও সমাধান আসেনি।

পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, গত চার দশক ধরে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করেছেন তিনি। নিট প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই তিনি দায়ভার স্বীকার করেছিলেন এবং কখনো দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করেননি।

এক্সে প্রকাশিত খোলা চিঠিতে তিনি বলেন, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের ঐক্য বজায় রাখা, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা এবং পরিস্থিতিকে কোনো দেশবিরোধী শক্তি যেন কাজে লাগাতে না পারে, সেই বিবেচনায় তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ধর্মেন্দ্র আরও জানান, ২০ লাখের বেশি পরীক্ষার্থীর স্বার্থ বিবেচনায় সরকার পুনরায় নিট পরীক্ষা আয়োজন এবং ফল প্রকাশ সম্পন্ন করেছে। তবে এ সময় কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দিল্লির যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারী সিজেপির কর্মী-সমর্থকেরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে একে "গণতন্ত্রের বিজয়" আখ্যা দিয়ে বলেন, শিক্ষার্থী ও তরুণদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই এই সাফল্য এসেছে। 

ভিওডি বাংলা/আর 

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ভয়াবহ দাবানলের কবলে ফ্রান্স-স্পেন, আগুন ছড়াচ্ছে শহরের দিকে
ছবি সংগৃহীত
পদত্যাগপত্রে যা লিখেছেন ধর্মেন্দ্র প্রধান
ছবি: সংগৃহীত
শিক্ষামন্ত্রীর পদত্যাগেও থামছে না আন্দোলন, নতুন দাবিতে অনড় সিজেপি