• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কৃষি দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: শ্রমমন্ত্রী

  সিকৃবি প্রতিনিধি
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ১০:৪৪ এ.এম.
শেয়ার করুন 0
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও টেকসই করতে নতুন প্রজন্মের কৃষিবিদদের কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিনির্ভর ও বিজ্ঞানসম্মত কৃষি ব্যবস্থা গড়ে তুলতে দক্ষ মানবসম্পদ তৈরির ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

শনিবার (২৫ জুলাই) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি গবেষণা এবং দক্ষ কৃষিবিদ তৈরিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। কৃষি শিক্ষার্থীদের শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের সক্ষমতা প্রমাণের সুযোগ রয়েছে। তাই উচ্চশিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনী কাজে অংশ নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় জীবন কেবল একাডেমিক পাঠে সীমাবদ্ধ নয়। এই সময় নেতৃত্বের গুণাবলি, মানবিক মূল্যবোধ এবং পেশাগত দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সবচেয়ে উপযুক্ত সময়। শিক্ষার্থীদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা বাড়ানোর পরামর্শও দেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়। উপাচার্য বলেন, শতভাগ র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল এবং যোগাযোগ দক্ষতা অর্জনের ওপর শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য প্রফেসর ড. এ. এস. এম. গোলাম হাফিজ কেনেডি, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং বিপুলসংখ্যক নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক যাত্রাকে স্বাগত জানানো হয়।

ভিওডি বাংলা/জা
 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিডিডিএফের সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সম্মতিপত্র গ্রহণের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে ফোরামের নেতারা। ছবি-ভিওডি বাংলা
জিডিডিএফের সভাপতির দায়িত্বে জাবি ভিসি
ছবি: সংগৃহীত
ইকনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর
ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তিতে আইডিয়ালের ৩৯৪ শিক্ষার্থীর সাফল্য