• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

লোকাল বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী

  চবি প্রতিনিধি
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৪:২০ এ.এম.
শেয়ার করুন 0
লোকাল বাসে যৌন হয়রানির শিকার চবি ছাত্রী
ফাইল ছবি

খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ সময় প্রতিবাদ করায় তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ। পরে অন্য যাত্রীদের সহায়তায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

অভিযুক্ত মোহাম্মদ জসিম চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট থেকে খাগড়াছড়িগামী একটি লোকাল বাসে বাড়ির উদ্দেশে রওনা দেন ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি বাসের সামনের একটি আসনে বসেন। এ সময় তাঁর পেছনের আসনে বসা যাত্রী সিগারেট ফেলার অজুহাতে তাঁর শরীরে স্পর্শ করেন। ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁর সঙ্গে অসদাচরণ করেন এবং হুমকি দেন। পরে অন্য যাত্রীদের হস্তক্ষেপে হাটহাজারী এলাকায় অভিযুক্ত, তাঁর স্ত্রী ও সন্তান বাস থেকে নেমে যান।

কিছুক্ষণ পর ফটিকছড়ির একটি বাসস্ট্যান্ডে যাত্রী নামানোর জন্য বাসটি থামলে অভিযুক্ত ব্যক্তি সিএনজিচালিত অটোরিকশায় সেখানে গিয়ে আবার বাসে ওঠেন। এরপর তিনি ওই শিক্ষার্থীর চুল ধরে টান দেন এবং তাঁকে শারীরিকভাবে হেনস্তা ও হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পরে যাত্রী, চালক ও সহকারীর সহায়তায় অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি বাসের জানালার পাশে বসেছিলেন। এ সময় পেছনে বসা ব্যক্তি সিগারেট ফেলার অজুহাতে তাঁর শরীর স্পর্শ করেন। তিনি ও অন্য যাত্রীরা এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁকে বিভিন্নভাবে হুমকি দেন। পরে একবার তাঁকে বাস থেকে নামিয়ে দেওয়া হলেও ফটিকছড়ি পৌঁছানোর পর তিনি আবার বাসে উঠে তাঁর চুল ধরে টান দেন এবং শারীরিকভাবে হেনস্তা করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) যোগাযোগ ও আবাসনবিষয়ক সম্পাদক ইসহাক ভূঁঞা বলেন, ঘটনাটি হাটহাজারী ও ফটিকছড়ি উপজেলার মাঝামাঝি এলাকায় ঘটে। যাত্রীদের হস্তক্ষেপে অভিযুক্তকে আটক করে ফটিকছড়ি থানায় নেওয়া হয়। ঘটনার সময় ওই শিক্ষার্থী একাই খাগড়াছড়িগামী লোকাল বাসে বাড়ি ফিরছিলেন।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
প্রাথমিক বৃত্তিতে আইডিয়ালের ৩৯৪ শিক্ষার্থীর সাফল্য
ছবি: সংগৃহীত
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে যা জানা গেল
ছবি: সংগৃহীত
প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ দেশের সব মাদরাসায় চারটি ফুটবল দল গঠনের নির্দেশ