শিরোনাম
ছবি: সংগৃহীত
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ১৬৫ জন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ ফল প্রকাশ করে।
পরীক্ষার বিস্তারিত ফলাফল পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট ও টেলিটক মোবাইলের এসএমএসের মাধ্যমে জানতে পারবেন পরীক্ষার্থীরা।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) শুরু হবে আগামী ১০ আগস্ট।
উল্লেখ্য, ৫০তম বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে সর্বমোট ২ হাজার ১৫০ জন প্রার্থীকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ক্যাডার পদের সংখ্যা ১ হাজার ৭৫৫টি।
ভিওডি বাংলা/বিন্দু









মন্তব্য