• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo

জেন-জি আন্দোলনের মধ্যেই মোদি সরকারের মন্ত্রীর পদত্যাগ

  আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ:  ২৫ জুলাই ২০২৬, ০৯:৫৬ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স

ভারতে জেন-জি আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনার মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রী রাভনীত সিং বিট্টু। আগামী বছরের পাঞ্জাব বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তার এ পদত্যাগ দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছর অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টি (আপ) শাসিত রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়। এরপর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি লেখেন, কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়া তার জন্য গৌরবের বিষয়। পাশাপাশি ভারতের জনগণ, বিশেষ করে পাঞ্জাবের মানুষের সেবা করতে পারাকে তিনি সৌভাগ্য হিসেবে উল্লেখ করেন।

বিট্টু আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শে তিনি অঙ্গীকারবদ্ধ এবং নতুন উদ্যমে জনসেবার কাজ চালিয়ে যাবেন।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। একই বছর লোকসভা নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে কংগ্রেস নেতা কে. সি. ভেনুগোপালের শূন্য হওয়া রাজ্যসভার আসনে অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে তাকে মনোনীত করা হয়।

সূত্র: এনডিটিভি

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
মার্কিন গোয়েন্দাদের দাবি ইরানের নতুন নেতা পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী
হুথি-নিয়ন্ত্রিত ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হোদাইদাহ। ফাইল ছবি। ছবি: সংগৃহীত
ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭
পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, হামলাকারীসহ নিহত ২৭