কোমরের সমস্যায় সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী
অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্মমন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে সিঙ্গাপুরের ওই হাসপাতালে ভর্তি করা হয়।
কুমিল্লার মুরাদনগর থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ দীর্ঘদিন ধরে বাম নিতম্বের সমস্যায় ভুগছেন।
জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার হিপ প্রতিস্থাপন অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে বাংলাদেশ সময় দুপুর ১২টায় অস্ত্রোপচারটি সম্পন্ন হওয়ার কথা।
ধর্মমন্ত্রী তার দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
এদিকে, তার সুস্থতা কামনায় হেফাজতে ইসলামসহ বিভিন্ন সংগঠন দোয়া মাহফিলের আয়োজন করেছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য