• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
কামরাঙ্গীরচরে ডাকাতি, লুণ্ঠিত টাকা-স্বর্ণালঙ্কারসহ গ্রেপ্তার ৪ রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের উচ্চপর্যায়ের বৈঠক শুধু ভাষা নয়, নাগরিকত্বই জাতীয় পরিচয়ের ভিত্তি: তথ্যমন্ত্রী ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই আদালত অবমাননা, শিক্ষা অধিদপ্তরের সাবেক দুই ডিজিকে তলব দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পরিস্থিতি উত্তাল, বন্ধ ১৬ মেট্রো স্টেশন মোদির সরকার ঘিরে নতুন সংকট, আশার আলো বিরোধীদের খাল খনন শেষে ৬৪ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আট রুশ নাগরিকসহ আহত ১২ ‘পাশেই জাহাজ ডুবছিল, মাথার ওপর উড়ছিল ক্ষেপণাস্ত্র’

টিটন হত্যা মামলার আসামি ভাঙ্গারি রনি গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২২ জুলাই ২০২৬, ০২:৫২ পি.এম.
শেয়ার করুন 0
দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত
দুর্বৃত্তদের গুলিতে নিহত শীর্ষ সন্ত্রাসী টিটন। ছবি: সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রনি ওরফে ভাঙারি রনিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মঙ্গলবার রাত ১২টার দিকে রনিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিবি রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) রেজাউল করিম। 
ডিবির সুত্র বলছে, এজাহারভুক্ত আসামি ভাঙ্গারি রনি, সরাসরি এ হত্যার সঙ্গে জড়িত কি না, তা যাচাই-বাছাই চলছে।

গত ২৮ এপ্রিল রাতে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় টিটনের ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় মামলা করেন।

২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকার ২ নম্বরে টিটনের নাম ছিল। ঘটনার পর পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা ধারণা করছে, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যকার অন্তঃকোন্দলে টিটনকে হত্যা করা হয়েছে। নিহত টিটন আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।

পুলিশের তথ্য অনুযায়ী, টিটনের জন্ম ১৯৬৬ সালে। তাঁর বাবার নাম কে এম ফখরুদ্দিন, মায়ের নাম আকলিমা বেগম।
পুলিশ জানায়, টিটন ১৯৯০-এর দশকের শুরুর দিকে অপরাধজগতে প্রবেশ করেন। তিনি প্রথমে স্থানীয় অপরাধী চক্রের সদস্য ছিলেন। টিটন অপরাধজগতে নিজের পরিচিতি বাড়াতে থাকেন। তিনি একাধিক হত্যাকা-ে নেতৃত্ব দেন। টিটন অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর নেতৃত্বে অস্ত্রের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে ওঠে। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যবসায়ী বাবর এলাহী হত্যা।

২০০৪ সালে টিটনকে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি ২০১৪ সালে বাবর এলাহী হত্যা মামলায় মৃত্যুদ-প্রাপ্ত হন। তবে ২০২৪ সালের ১২ আগস্টে তিনি জামিনে মুক্তি পান। কারামুক্তির পর তিনি আত্মগোপনে ছিলেন।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতীকী ছবি
রাজধানীতে চলন্ত ট্রেন থেকে পা পিছলে যুবকের মৃত্যুু
ছবি: সংগৃহীত
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে মানবপাচার ও ভিসা জালিয়াতির অভিযোগে গ্রেফতার সাত সদস্যের চক্রের কাছ থেকে উদ্ধার করা আলামত। ছবি: সংগৃহীত
ভিসা জালিয়াতিতে ইতালি পাচার, ৫৬ পাসপোর্টসহ গ্রেপ্তার ৭