রাজধানীর সবুজবাগে ইব্রাহিম পলাশ নামে ওয়ার্ড বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে সবুজবাগের রাজারবাগ বাজারের পানির পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ইব্রাহিম পলাশ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর এলাকার আবুল বাশারের ছেলে। তিনি সবুজবাগের ৭১ নম্বর মাদারটেক এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০ থেকে ১২ জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে পলাশের ওপর হামলা চালায়। হামলায় তার দুই হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া বুকেও ধারালো অস্ত্রের আঘাত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ভিওডি বাংলা/আ









মন্তব্য