শিরোনাম
ক্র্যাবের নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই
ফাইল ছবি
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই। বুধবার (২২ জুলাই) দুপুর ১টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার মৃত্যুর খবরে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় বলা হয়, আবু হেনা রাসেলের মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সইবার শক্তি দেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
ভিওডি বাংলা/এমএস









মন্তব্য