{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রশাসকদের আন্তরিকতায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে গতি এসেছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইরানের সাথে যুদ্ধে প্রায় ১০০ মার্কিন সেনা আহত: পেন্টাগন জেল খাটাকালীনও মডেলিংয়ের স্বপ্ন দেখিয়ে তরুণীদের ধর্ষণ মানবিক কর্মকাণ্ডের স্বীকৃতি, আনসার সদস্যকে মহাপরিচালকের সম্মাননা জিয়াউর রহমানের রাজনৈতিক রূপান্তরের প্রধান কারিগর যাদু মিয়া : তথ্যমন্ত্রী মোদির বাড়ির সামনে থেকে রাহুল গান্ধী আটক সরকারের অগ্রাধিকার কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ বিশ্বব্যাংকের মুগদায় বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জন গ্রেপ্তার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান ফ্যামিলি কার্ডসহ সামাজিক সুরক্ষা কর্মসূচিতে সহযোগিতার আগ্রহ ডব্লিউএফপির

ধর্ষণের পর হত্যার আসামি দ্বিতীয় দফা রিমাণ্ডে

নিজস্ব প্রতিবেদক    ২১ জুলাই ২০২৬, ০৬:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানী রামপুরায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগে করা মামলায় নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে দিতীয় দফা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 
মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন| আদালতে অভিযুক্ত রাসেলের আইনজীবী জহির হোসেন রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন| শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রসিকিউশন বিভাগের এস আই মারুফ রেজা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি রাত নয়টার দিকে পশ্চিম রামপুরার বাসা থেকে খেলতে যাওয়ার কথা বলে বের হয় ওই শিশু| পরে আর বাসায় না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
 রাত সাড়ে ১১টার দিকে বাসার পাশের একটি নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে পানির মধ্যে উপুড় অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা হাতিরঝিল থানায় চলতি বছরের গত ২৫ ফেব্রুয়ারি একটি হত্যা মামলা করেন| ওই মামলায় ৫৪ ধারায় পুলিশ নিরাপত্তাকর্মী রাসেল মৃধাকে গ্রেপ্তার দেখানো হয়| পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ মার্চ প্রথম দফায় রিমান্ডে পাঠায় আদালত| পরে মেডিক্যাল রিপোর্ট এলে এই মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম ফের রিমান্ডের জন্য আবেদন জানান।  রিমান্ড আবেদনে বলা হয়, ময়নাতদন্ত এবং ভিসেরা প্রতিবেদনে দেখা যায়, ছয় বছর বয়সী ওই শিশুকে পানিতে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে এবং হত্যার আগে তাকে ধর্ষণের লক্ষণ পাওয়া গেছে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম (ডিবি) জানান, ময়নাতদন্তের প্রতিবেদনে নতুন তথ্য পাওয়াই তাঁকে আবার নতুন করে রিমান্ডে নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/আর 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ঢামেকে রোগী বাণিজ্য ঠেকাতে তৎপর আনসার
ছবি: সংগৃহীত
সাড়ে ছয় হাজার সিম জব্দ ডিবির বিশেষ অভিযানে ৬ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত ৭ দালাল
পাসপোর্ট দালাল চক্রের ৭ সদস্য গ্রেপ্তার