{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ফায়ার সার্ভিসের ডিজি

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন

নিজস্ব প্রতিবেদক    ১৯ জুলাই ২০২৬, ০৬:৫৮ পি.এম.
পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন: ফায়ারের ডিজি
ছবি: সংগৃহীত

পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।

রোববার (১৯ জুলাই) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে সারাদেশে যেসব কর্মকর্তা-কর্মচারী প্রশাসনিক ও অপারেশনাল কাজে বিশেষ অবদান রেখেছেন এমন বাছাই করা ১৩৬ জন কর্মকর্তা-কর্মচারীকে ‘মহাপরিচালকের প্রশংসা’ প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সদ্যপ্রয়াত ডুবুরি সাদিকের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

এ সময় চট্টগ্রাম অঞ্চলের বন্যা ও ভূমিধসে ফায়ার সার্ভিসের সার্বিক কার্যক্রমের প্রশংসা করে ডিজি জাহেদ কামাল বলেন, সেবাধর্মী প্রতিষ্ঠান বিধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পেশাগত দায়িত্ব পালনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

অনুষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার সম্পর্কে সকলকে সচেতন থাকার অনুরোধ জানান অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লেফটেন্যান্ট কর্নেল এম এ আজাদ আনোয়ার, প্রকল্প পরিচালক ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালকসহ ঢাকায় কর্মরত সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়া সকল বিভাগের বিভাগীয় উপ-পরিচালক এবং জেলা কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনে যুক্ত ছিলেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও মহাপরিচালকের বৈঠক
ছবি: ভিওডি বাংলা
জামায়াতের উত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের জন্য হুমকি: নুর
ছবি: ভিওডি বাংলা
কওমি মাদ্রাসার ‘রেজিস্ট্যান্স ডে’ দাবির কথা প্রধানমন্ত্রীর কাছে তুলবেন ইশরাক