• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জীবিত থাকতেই নিজের কবর তৈরি করলেন বৃদ্ধা

ঠাকুরগাঁও প্রতিনিধি    ১৭ জুলাই ২০২৬, ০৯:১১ এ.এম.
জীবিত অবস্থায় ঘরের পাশেই নিজের কবর তৈরি করে রেখেছেন ঠাকুরগাঁওয়ের বৃদ্ধা আয়েশা খাতুন। ছবি: ভিওডি বাংলা
জীবিত অবস্থায় ঘরের পাশেই নিজের কবর তৈরি করে রেখেছেন ঠাকুরগাঁওয়ের বৃদ্ধা আয়েশা খাতুন। ছবি: ভিওডি বাংলা

ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার এক বৃদ্ধার জীবনসংগ্রামের গল্প এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রে। সন্তানদের অবহেলা এবং মৃত্যুর পর দাফন নিয়ে অনিশ্চয়তার আশঙ্কা থেকে জীবিত থাকতেই নিজের কবর তৈরি করে রেখেছেন আয়েশা খাতুন (প্রায় ৭০)। ঘরের পাশেই খনন করা সেই কবরের দিকে প্রতিদিন তাকিয়ে মৃত্যুর অপেক্ষায় দিন কাটছে তার।

জানা গেছে, ভূল্লী উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি গ্রামের বাসিন্দা আয়েশা খাতুন দীর্ঘদিন ধরেই একা বসবাস করছেন। স্বামীর মৃত্যুর পর পারিবারিক পরিস্থিতির অবনতি হলে তিনি সন্তানদের সঙ্গে থাকলেও সেখানে স্থায়ীভাবে থাকতে পারেননি। পরে স্বামীর রেখে যাওয়া প্রায় আড়াই শতাংশ জমিতে স্থানীয়দের সহায়তায় একটি ছোট ঘর নির্মাণ করে বসবাস শুরু করেন।

অবহেলার অভিযোগে ভেঙে পড়া এক মায়ের জীবন

স্থানীয়দের দাবি, সম্পত্তি সন্তানদের নামে লিখে দেওয়ার পর থেকেই আয়েশা খাতুনের প্রতি তাদের আগ্রহ কমে যায়। বৃদ্ধার অভিযোগ, ছেলেরা আর নিয়মিত খোঁজখবর নেন না এবং শেষ বয়সে প্রয়োজনীয় সহযোগিতাও করেন না। বড় ও ছোট ছেলের বাড়িতে কিছুদিন থাকলেও নানা কারণে সেখান থেকে ফিরে আসতে হয় তাকে।

এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় ভুগতে শুরু করেন তিনি। মৃত্যুর পর যথাযথভাবে দাফন হবে কি না-এমন আশঙ্কা থেকেই নিজের বাড়ির পাশেই কবর খনন করিয়ে রাখেন। স্থানীয়দের কাছে তিনি অনুরোধও করেছেন, মৃত্যুর পর যেন ওই কবরেই তাকে দাফন করা হয়।

ভিওডি বাংলা/জা

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
তিন ঘণ্টায় ময়মনসিংহে ফের ট্রেন লাইনচ্যুত
ডিমলা থানা
মুয়াজ্জিনের ঝুলন্ত মরদেহ দেখে অসুস্থ হয়ে আরেকজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
খালে গোসলে নেমে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু