• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট

১৯ দিনে গ্রেপ্তার ১০ হাজার

   ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৩৭ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
যৌথবাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে ২৪ ঘণ্টায় আরও ৬৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৮ ফেব্রুয়ারি রাত থেকে বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকাল পর্যন্ত এই অভিযানে মোট ১০ হাজার ৩৭৩ জনকে গ্রেপ্তার হলো। বুধবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (গতকাল মঙ্গলবার বিকাল থেকে আজ বিকাল) অপারেশন ডেভিল হান্টের পাশাপাশি বিভিন্ন মামলা ও এজাহারনামীয় আরও ১ হাজার ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া একই সময়ে কিছু অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি ৪.৫ এমএম পিস্তল, একটি এলজি, একটি শুটার গান, একটি দেশীয় একনালা বন্দুক, একটি ম্যাগাজিন, ৭টি কার্তুজ, একটি রাইফেলের গুলি, একটি দেশীয় কুড়াল, একটি করে চাপাতি, রামদা, শাবল ও ক্ষুর, দুইটি চাকু এবং দুইটি লোহার রড।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হন ১৫ থেকে ১৬ শিক্ষার্থী। তাদের মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হামলার এ ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

ভিওডি বাংলা/এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ