• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আদিতমারী, পুলিশ-সন্ত্রাসী সংঘর্ষে আহত ৩০ ১০ জেলায় সম্প্রসারিত হচ্ছে রেল সেবা: রেলমন্ত্রী

ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ হাসপাতালে

   ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৩৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক, দেশীয় অস্ত্র এবং ছিনতাইয়ের টাকা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ বারিকবিল্ডিং মোড়ে এই ঘটনা ঘটে। আহতরা হলেন- ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) জামিল এবং নজরুল। আটকরা হলেন- তারেক এবং জুয়েল।

স্থানীয়রা জানায়, বারিকবিল্ডিং মোড়ে ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিনশেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযানে যায় পুলিশ। তাদের ছুরিকাঘাতের পর বিষয়টি জানাজানি হয়।

তাদের ভাষ্য, ওই জায়গায় ছিনতাইকারীদের আস্তানার কথা ছিল ‘ওপেন সিক্রেট’। সদরঘাট, বন্দর ও ডবলমুরিং থানা পুলিশেরও জানা ছিল বিষয়টি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ হোসাইন কবির বলেন, ছিনতাইকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই জন এসআই আহত হয়েছেন। ঘটনাস্থলে ছয় জন ছিনতাইকারী ছিল। ছিনতাই করা কিছু টাকা-পয়সা উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গোপন খবরে ওই জায়গায় অভিযান চালানো হয়। সময় দুই পুলিশকে ছুরিকাঘাত করা হলে থানা ও গোয়েন্দা পুলিশ গিয়ে দুই জনকে আটক করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
বুনিয়া সোহেল ও টুনটুন কালামের ঘনিষ্ঠ সহযোগী মনু গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ওয়ারীতে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আরও ৩ ডাকাত গ্রেপ্তার
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ
ক্রিকেটার নাঈমকে মারধর করে থানায় নিলো পুলিশ