• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আদালতের নির্দেশনা, শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার আহ্বান মিটফোর্ডে সোহাগ হত্যা: এক বছরেও শুরু হয়নি বিচার পরিবারের অভাব ঘোঁচাতে গিয়েছিলেন সৌদি, ফিরলেন লাশ হয়ে বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও নেতাকর্মীদের প্রধানমন্ত্রীর নির্দেশনা স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২, নিখোঁজ ২৩ জুলাইয়ের আগেও ভোট চুরি হয়েছিল, পরেও হয়েছে: হাসনাত ভোমরা স্থলবন্দরে ডায়মন্ডের নাকফুলসহ আটক ২ চট্টগ্রাম অঞ্চলের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম সমন্বয় করবেন প্রতিমন্ত্রী অমিত ভারী বর্ষণে বান্দরবানে পর্যটনে নিষেধাজ্ঞা আরও বাড়ল

ঘরের ভেতর সাত ফুট গর্ত, বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

জয়পুরহাট প্রতিনিধি    ১১ জুলাই ২০২৬, ০৪:২০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বানিয়াচাপড় গ্রামে ঘরের ভেতর সাত ফুট গভীর গর্ত পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শয্যাশায়ী বাবা আব্দুস সালাম অভিযোগ করেছেন, তাকে মাটিচাপা দিয়ে হত্যার উদ্দেশ্যে তার ছেলে ওই গর্ত খুঁড়েছে।

বুধবার (৮ জুলাই) দুপুরে পরিবারের এক স্বজন ঘরের দরজা খুলে প্রায় পাঁচ ফুট প্রস্থ ও সাত ফুট গভীর একটি গর্ত দেখতে পান। এ সময় ঘরের পাশে মাটিভর্তি কয়েকটি বস্তা ও কাদামাটির স্তূপও পাওয়া যায়।

আব্দুস সালাম জানান, পাঁচ বছর আগে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। এতে তার মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয় এবং কোমরের নিচের অংশ অবশ হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তিনি শয্যাশায়ী। বড় ছেলে মোস্তাকিম তার দেখাশোনা করতেন।

তিনি অভিযোগ করেন, কয়েক দিন ধরে মোস্তাকিম ঘরের দরজা বন্ধ করে ভেতরে যাতায়াত করছিলেন এবং বালতিতে করে মাটি বাইরে নিয়ে যাচ্ছিলেন। এতে তার সন্দেহ হলে এক স্বজনকে দিয়ে ঘরের দরজা খুলে গর্তটি দেখতে পান।

স্থানীয়রা জানান, বিষয়টি জানাজানি হলে গ্রামবাসী মোস্তাকিমকে আটক করেন। পরে পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করার কথা বলে তাকে নিয়ে যান।

তবে বাবাকে হত্যার উদ্দেশ্যে গর্ত খোঁড়ার অভিযোগ অস্বীকার করেছেন মোস্তাকিমের বড় বোন সুরাইয়া বেগম। তিনি বলেন, তার ভাই মাদকাসক্ত হলেও বাবাকে হত্যার উদ্দেশ্যে গর্ত খুঁড়েছে—এ অভিযোগ সঠিক নয়। বিষয়টি তদন্ত করলে প্রকৃত ঘটনা জানা যাবে।

আব্দুস সালাম বলেন, বর্তমানে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এ ঘটনায় প্রশাসনের কাছে নিরাপত্তা দাবি করেছেন তিনি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুহাম্মদ আব্দুল করিম জানান, ঘটনার বিষয়ে মৌখিকভাবে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
গ্রিল ভেঙে পালালেন নারী আসামি, প্রত্যাহার দুই পুলিশ সদস্য
ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, প্রাণে বাঁচলেন ১৬ জেলে
ছবি: সংগৃহীত
রাজনীতি জনগণের ভাগ্য বদলের মাধ্যম: তথ্যমন্ত্রী