• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আনসার সদস্যের মানবিকতা

চারদিন পর বাবার বুকে ফিরল হারানো শিশু

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৪:৩০ পি.এম.
হারিয়ে যাওয়া শিশুকে ফিরিয়ে দিয়েছে আনসার
ছবি: সংগৃহীত

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে চার দিন আগে হারিয়ে যাওয়া ছয় বছরের শিশু হাসিব আলীকে তার বাবার বুকে ফিরিয়ে দিয়েছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীভূত আনসার সদস্যরা।

গত শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় কমলাপুর রেলওয়ে নিরাপত্তা চৌকির সামনে কান্নারত হাসিবকে উদ্ধার করেন আনসার ক্যাম্পের পিসি আব্দুল হান্নান। শিশুটি নিজের ও বাবার নাম ছাড়া কিছুই বলতে না পারায়, তিনি নিজ দায়িত্বে তাকে একটি স্থানীয় শিশুআলয়ে নিরাপদ আশ্রয়ে ও খাবারের ব্যবস্থা করে দেন।

পেশায় হকার হাসান আলী কাপড়ের ভ্যান ও সন্তানকে রেখে সামান্য দূরে কাজে গেলে চোখের পলকে নিখোঁজ হয় হাসিব। গত চার দিন ধরে হন্যে হয়ে খোঁজার পর, বুধবার (৮ জুলাই) সকালে কমলাপুর আনসার ক্যাম্পের গোসলখানায় হাত-মুখ ধোয়ার সময় অলৌকিকভাবে নিজের সন্তানের সন্ধান পান তিনি।

যাচাই-বাছাই শেষে কমলাপুর রেলওয়ে থানা পুলিশের মাধ্যমে হাসিবকে তার বাবার কাছে হস্তান্তর করেন পিসি আব্দুল হান্নান। হারানো ছেলেকে ফিরে পেয়ে আবেগাপ্লুত বাবা আনসার সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। পিসি আব্দুল হান্নান শিশুটির বাড়ি ফেরার জন্য নিজস্ব তহবিল থেকে ৮০০ টাকা প্রদান করেন।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মোটরসাইকেল। ছবি: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
ডিএনসির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪
ছবি: সংগৃহীত
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৭
ছবি: সংগৃহীত
মুগদায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০