• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে কাল ইসলামী আন্দোলনের সমাবেশ-গণমিছিল

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ০৩:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শুক্রবার (বাদ জুমা) সমাবেশ ও গণমিছিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা অংশ নেবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন সড়কে গণমিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

সমাবেশকে কেন্দ্র করে ঢাকা মহানগরের বিভিন্ন থানা ও সাংগঠনিক ইউনিটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে দলটি। এসব সভায় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, সেক্রেটারি মো. আব্দুল আউয়াল মজুমদার, সহ-সভাপতি আলতাফ হোসেন, হাজী আনোয়ার হোসেন, হাজী এমএইচ মেস্তফাসহ অন্যান্য নেতারা।

দলটির দাবি, পল্টন, শাহবাগ, মতিঝিল, হাজারীবাগ, গেন্ডারিয়া, ডেমরা, যাত্রাবাড়ী, কোতোয়ালি, বংশাল, কামরাঙ্গীরচর, কলাবাগান, নিউমার্কেট, ধানমন্ডি, মুগদা, খিলগাঁও ও সবুজবাগসহ রাজধানীর অধিকাংশ থানায় কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, দীর্ঘদিন পর রাজধানীতে দলের নেতাকর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা যাবে।

কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারি আলহাজ আব্দুল আউয়াল মজুমদার এক যৌথ বিবৃতিতে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, "জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশে নতুন করে সঙ্কট সৃষ্টি হবে। জুলাই বিপ্লবকে অস্বীকার করার কোন সুযোগ নেই।"

ভারত প্রসঙ্গে তারা বলেন, "ভারত প্রতিবেশি রাষ্ট্র হয়েও প্রতিবেশি আচরণ করতে ব্যর্থ হয়েছে। তাদের আচরণ বড় ভাই সূলভ। ভারতের আধিপত্য আমাদের দেশের জন্য মহাসঙ্কট সৃষ্টি করবে। ভারত তাদের নগ্ন থাবা বিস্তার করে বাংলাদেশকে তাদের করদরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র করছে। ভারতের সকল ষড়যন্ত্র দেশপ্রেমিক ঈমানদার জনতা রুখে দিতে প্রস্তুত রয়েছে।"

বিবৃতির শেষে শুক্রবারের সমাবেশ ও গণমিছিল সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সব পর্যায়ের নেতাকর্মী এবং দেশপ্রেমিক জনগণের প্রতি অংশগ্রহণের আহ্বান জানান নেতৃদ্বয়।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩শ’ নেতাকর্মীকে বহিষ্কার করেছে যুবদল
নয়াপল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলের (৭ম তলা) এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবদুল মোনায়েম। ছবি: ভিওডি বাংলা
যুবদলের পূর্ণাঙ্গ কমিটির পর সাংগঠনিক কার্যক্রম জোরদারের ঘোষণা
ছবি: সংগৃহীত
জনগণের ভোটেই সরকার ক্ষমতায় এসেছে: রিজভী