• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

প্রাথমিকে শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ২০২৩ সালের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ৪৬ হাজার ১৯৯ জন পরীক্ষার্থীর ফলাফল মেধার ভিত্তিতে পুনরায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

রায়ে আদালত বলেন, কোটাভিত্তিক প্রকাশিত ফলাফল পুনর্বিবেচনা করে মেধাক্রম অনুযায়ী নতুন করে ফল প্রকাশ করতে হবে।

এছাড়া, এ বিষয়ে দায়ের করা রিট মামলার ১৫১ জন রিট আবেদনকারীকে আগামী ৬০ দিনের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়ার নির্দেশও দিয়েছেন আপিল বিভাগ।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সায়েদাবাদ বাস টার্মিনাল যাচ্ছে কাঁচপুরে
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে দুর্গতদের পাশে সরকার, সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর
ফাইল ছবি
পুলিশের নাম-ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালেই আইনি ব্যবস্থা