• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানিতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৬, ১১:৪৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকায় গত ২৪ ঘণ্টায় নিয়মিত অভিযানে ২৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ঢাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২১ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৩৬ জন, তেজগাঁও বিভাগ ৫৪ জন, মিরপুর বিভাগ ৪১ জন, গুলশান বিভাগ ২১ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ ৭ জনকে গ্রেপ্তার করে।

এসময় তাদের কাছ থেকে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা, ২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি চাকু, দুটি অ্যান্টিকাটার, একটি অটোরিকশা, একটি সিএনজি, ১৩টি মোবাইল ফোন, একটি জিপ গাড়ি, একটি চাবি, একটি ককটেল ও পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের বোতল উদ্ধার করা হয়।

তিনি জানান, ঢাকার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
জিয়া স্মৃতি পাঠাগারকে দেশব্যাপী সম্প্রসারণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত
বনানীতে ছিনতাইকারীকে ধরলেন ট্রাফিক পুলিশ
ছবি: সংগৃহীত
মানহীন খাদ্যপণ্যের অভিযোগে ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা