• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার পথপ্রদর্শক: মঞ্জু

নিজস্ব প্রতিবেদক    ৬ জুলাই ২০২৬, ০২:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার (৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দলের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রফেসর আবুল কাসেম ফজলুল হক ছিলেন মধ্যপন্থার একজন প্রকৃত পথপ্রদর্শক। ভাষা, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তায় তিনি এমন একটি বাংলাদেশ কল্পনা করেছিলেন, যার ভিত্তি ছিল লাল-সবুজের চেতনা, জাতীয় স্বাতন্ত্র্য এবং মানবিক মূল্যবোধ। দেশের প্রতিটি সংকটময় সময়ে আমরা এমন একজন বিবেকবান মানুষকে খুঁজতাম, যিনি কোনো পক্ষপাত বা চরমপন্থার দিকে ঝুঁকে পড়বেন না। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন সেই বিরল ব্যক্তিত্ব। তিনি সত্য ও ন্যায়ের প্রশ্নে ছিলেন আপসহীন, আর জাতীয় প্রয়োজনে ছিলেন নিরপেক্ষ, বিবেকবান ও প্রজ্ঞার প্রতীক।

তিনি আরও বলেন, অধ্যাপক ফজলুল হকের মৃত্যুতে জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর চিন্তা, দর্শন ও আদর্শ আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহকারী অর্থ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু এবং রমনা থানা আহ্বায়ক আব্দুর কাদের মুন্সি।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শামসুজ্জামান দুদু, আবদুস সালাম
১৮ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান দুদুর
ছবি: সংগৃহীত
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, সাক্ষাৎ করলেন আলাল
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ