• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গণঅধিকার পরিষদের মুখপাত্র হলেন আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক    ৪ জুলাই ২০২৬, ১১:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদ (জিওপি)-এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ।

শনিবার (৪ জুলাই) দলটির দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভাপতি মোঃ নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফকে গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

আবু হানিফ দীর্ঘদিন ধরে দলের নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ভিওডি বাংলা/এম আই/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ
বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র ফুলবাড়িয়া
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
গুলিস্তানে জামায়াত-বিএনপি সংঘর্ষ
ছবি: সংগৃহীত
মির্জা আব্বাসকে দেখতে মালয়েশিয়ায় মোয়াজ্জেম হোসেন আলাল