টপ নিউজ
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, সাক্ষাৎ করলেন আলাল
নিজস্ব প্রতিবেদক
৫ জুলাই ২০২৬, ১২:০৯ এ.এম.

ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
শনিবার (৪ জুলাই) আলাল ও তার সহধর্মিণী মালয়েশিয়ায় মির্জা আব্বাসের সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎ শেষে আলাল জানান, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন এবং তার শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে।
তিনি আরও জানান, দ্রুত ও পূর্ণ সুস্থতার জন্য মির্জা আব্বাস দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ভিওডি বাংলা/আ








মন্তব্য