• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

ইবিতে একুশের চেতনায় কবিতা ও আলোচনার আসর

   ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২২ পি.এম.

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'একুশের কথা ও কবিতা' শীর্ষক সাহিত্য সভা। রোববার (২৩ ফেব্রুয়ারি) রবীন্দ্র নজরুল কলা ভবনের দক্ষিণে বটতলা প্রাঙ্গণে এই সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য  অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এছাড়া বিভাগের অন্যান্য শিক্ষা, শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

এসময় বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. সরওয়ার মুর্শেদ ইবির প্রথম শহিদ মিনারের স্থানে একটি মঞ্চ বানানোর দাবি উত্থাপন করেন। 

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী বলেন, বাংলা হলো অস্তিত্বের ভাষা। বাংলায় যত স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি,  আমাদের ছোট্ট খুকু যেভাবে তার মা কে আদর করে ডাকতে পারে পৃথিবীর আর  কোনো ভাষায় এতো সুন্দর করে আবেগ দিয়ে বলতে পারে না। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বাঙালির জাগরণ শুরু হয়েছিল ৪৭ এর পরে ভাষা সংগ্রামের মধ্য দিয়ে। সেই প্রতিরোধের চেতনায় আবার একাত্তরের পরিণতি। সেই চেতনায় এইব ২৪ এর অভ্যুত্থান। তিনি একুশের চেনায় এমন সাহিত্য সভার প্রশংসা করেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী কাল
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ
‘মঙ্গল’ নাম বজায় রেখেই শোভাযাত্রা করবে বর্ষবরণ পর্ষদ