• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পি.এম.
ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।  সোমবার (২০ এপ্রিল) দুপুরে তারা জাদুঘর প্রাঙ্গণে এসে পৌঁছালে জাদুঘরের ট্রাস্টি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের শুরুতেই মন্ত্রী ও প্রতিমন্ত্রী জাদুঘরের প্রবেশমুখে স্থাপিত শিখা অনির্বাণ’ (অগ্নি ভাস্কর্য) এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা সেখানে কিছুক্ষণ নিরবতা পালন করে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। পরিদর্শনের উল্লেখযোগ্য দিকগুলো জাদুঘরে কর্মরত সদস্যরা মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে জাদুঘরের দেওয়ালে খোদাই করা বিভিন্ন দর্শনীয় ফলক এবং সেগুলোর ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন।

 মন্ত্রী ও প্রতিমন্ত্রী অত্যন্ত মনোযোগের সাথে মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র, দলিলপত্র এবং বীর মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত বিভিন্ন স্মারক পর্যবেক্ষণ করেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শুধু মানুষ বুঝি না
শুধু মানুষ বুঝি না
১০৪ বছরেও কাজী নজরুলের ‘বিদ্রোহী’ আবেদন ফুরায় নাই
১০৪ বছরেও কাজী নজরুলের ‘বিদ্রোহী’ আবেদন ফুরায় নাই
মাটির সঙ্গে লেখা বিদায়
মাটির সঙ্গে লেখা বিদায়