• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিশ্বকাপে পেলের রেকর্ড ভেঙে ইতিহাসে কেইন

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২ জুলাই ২০২৬, ১২:৪৭ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় থাকা ইংল্যান্ডকে শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন অধিনায়ক হ্যারি কেইন। ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা থ্রি লায়নরা শেষ পর্যন্ত জয় তুলে নেয় ২-১ ব্যবধানে। আর এই নাটকীয় প্রত্যাবর্তনের নায়ক ছিলেন কেইন নিজেই। 

মাত্র ১০ মিনিটের ব্যবধানে করা জোড়া গোলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইংলিশ অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে নতুন এক মাইলফলকও স্পর্শ করেন তিনি।

সমতাসূচক গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ইংল্যান্ড। ম্যাচের ৮৬তম মিনিটে অ্যান্থনি গর্ডনের পাস থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে দারুণ এক দৌড় শুরু করেন কেইন। পরে ডি-বক্সে ঢুকে ডান পায়ের জোরালো শটে বল জড়িয়ে দেন জালের কোণায়। প্রতিপক্ষ গোলরক্ষক সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে পারেননি।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৩-তে নিয়ে যান কেইন। ফলে তিনি ছাড়িয়ে যান ব্রাজিলের কিংবদন্তি পেলের ১২ গোলের রেকর্ড। চলতি বিশ্বকাপে এটি ইংল্যান্ড অধিনায়কের পঞ্চম গোল, যা তাকে গোল্ডেন বুটের দৌড়েও শক্ত অবস্থানে রেখেছে।

বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত কেইনের চেয়ে বেশি গোল করেছেন শুধু লিওনেল মেসি (১৯), কিলিয়ান এমবাপে (১৮), মিরোস্লাভ ক্লোজা (১৬), রোনালদো নাজারিও (১৫) এবং গার্ড মুলার (১৪)। অন্যদিকে কেইনের সমান ১৩ গোল রয়েছে ফরাসি কিংবদন্তি জাস্ট ফনটেইনের।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
গোল্ডেন বুটের লড়াইয়ে তুমুল উত্তেজনা
ছবি: সংগৃহীত
৪০ বছর পর নকআউটে জয়, শেষ ষোলোতে মেক্সিকো
ছবি: সংগৃহীত
দায়িত্ব ছাড়লেন নেদারল্যান্ডস কোচ কোমান