যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা
সোচ্চারের নতুন সেক্রেটারি ডঃ মাহফুজুল হাসান

ভিওডি বাংলা রিপোর্ট
যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা 'সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ' এর সেক্রেটারি হিসেবে যোগদান করেছেন ডঃ মাহফুজুল হাসান। বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি সোচ্চারের এক্সিকিউটিভ কমিটির মিটিং এ সিদ্ধান্ত গৃহিত হয়। এর আগে ডঃ হাসান সোচ্চারের ডিস্ট্রিম সাপোর্ট ডিপার্টমেন্টের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ড. হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রের ফিল্যান্ডার স্মিথ ইউনিভার্সিটিতে রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। যুক্তরাষ্ট্রে লিটল রকের আরকানসাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ক্যান্সারের ওষুধ তৈরী, অপ্টিমাইজেশন এবং উন্নয়ন এ তিনি তার উচ্চতর গবেষণা পরিচালনা করেন এবং সফলতার সাথে এই বিষয়ে তার ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পুরো ডক্টরেট মেয়াদ জুড়ে, তিনি সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক ও ছাত্র কল্যাণমূলক সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন। ড. হাসান মানবাধিকার অ্যাক্টিভিস্ট হিসেবে বাংলাদেশের ক্যাম্পাসগুলোকে নির্যাতনমুক্ত পরিবেশ তৈরিতে ও একটি ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।
ভিওডি বাংলা/ এমএইচ







