• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বিএনপির দলীয় কার্যালয়ে হামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি    ২৮ জুন ২০২৬, ০৫:৫০ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনটে একাধিক নাশকতা ও হামলার মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সোহানুর রহমান ওয়াসিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ধুনট থানা পুলিশ। এর আগে শুক্রবার (২৬ জুন) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার সোহানুর রহমান ওয়াসিম (৩২) এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং মোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে।

পুলিশ জানায়, ওয়াসিমের বিরুদ্ধে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর, যুবদল নেতার ওপর ককটেল হামলা এবং মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে তিনটি মামলা রয়েছে।

থানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির একটি কর্মিসভা চলাকালে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। এ সময় ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলায় দলীয় কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরে এ ঘটনায় উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৭৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

এ ছাড়া গত বছরের ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করে ‘জয় বাংলা’ স্লোগান দেন। তখন বাধা দিতে গেলে যুবদল নেতা রিপন শেখ ও তার সহযোগীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় রিপন শেখ বাদী হয়ে ৯৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অন্যদিকে, গত ৩০ নভেম্বর রাতে উপজেলার ভুবনগাঁতি গ্রামের তিনমাথা এলাকায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরেকটি মামলা হয়। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৬০ থেকে ৭০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, তিন মামলার এজাহারভুক্ত আসামি ওয়াসিম দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। অবশেষে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফাইল ছবি
‘তুরাগে ৭ লাশ’ গুজবে তোলপাড়, সহায়তা চাইল পুলিশ
ছবি: ভিওডি বাংলা
বিএনপির মিছিলে ছাত্রলীগ-যুবলীগের যৌথ হামলা, আহত ১০
ছবি: ভিওডি বাংলা
সরকারি রাস্তায় স্থাপনা নির্মাণ, বন্ধ করল প্রশাসন