• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সরকারি রাস্তায় স্থাপনা নির্মাণ, বন্ধ করল প্রশাসন

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ১১:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

পাবনার ভাঙ্গুড়ায় একই এলাকায় আবারও প্রশাসনের হস্তক্ষেপ। কয়েকদিন আগে জেলা পরিষদের ডাক বাংলোর সরকারি জমি উদ্ধার অভিযানের পর এবার সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে ব্যবস্থা নিয়েছেন ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন।

শনিবার (২৭ জুন) দুপুরের দিকে সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পৌর সার্ভেয়ার, পৌর ভূমি কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে মোস্তফা নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এরপর সহকারি কমিশনার (ভূমি) দখলকৃত স্থানে নির্মাণাধীন পিলার ও অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন এবং সরকারি রাস্তা দখলমুক্ত করার জন্য তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

এ সময় তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করেন।

স্থানীয় বাসিন্দারা সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ তৎপরতাকে স্বাগত জানিয়ে বলেন, সরকারি রাস্তা ও জমি দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি অব্যাহত রাখা উচিত।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, "সরকারি জমি বা রাস্তা দখলের কোনো সুযোগ নেই। সরকারি সম্পত্তি রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।"

গিয়াস উদ্দিন সরদার/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
ছবি: সংগৃহীত
এক বিজ্ঞপ্তিতে যুবদলের ১০ ইউনিয়ন ও ৯০ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
চলছে পাগলা মসজিদের টাকা গণনা
নতুন রেকর্ড পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় ১৬ কোটি টাকা