• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান

বঙ্গোপসাগরে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

কক্সবাজার প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট, দুটি মাছ ধরার নৌকা জব্দ এবং ২১ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (২৭ জুন) নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে পৃথক দুটি অভিযান চালানো হয়।

অভিযানে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে সিমেন্ট বহনকারী ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকা আটক করা হয়।

তল্লাশিতে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ৬৫০ বস্তা সিমেন্ট ও ১০ জন এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট ও ১১ জনকে আটক করা হয়। সব মিলিয়ে ২১ জনকে আটক এবং ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে নৌবাহিনী।

নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/আ

 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য যাবে: বাণিজ্যমন্ত্রী