• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মাদক থেকে বাঁচতে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত হতে হবে: সেনাপ্রধান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব: সংসদে বিরোধীদলীয় নেতা মালয়েশিয়া-চীন সফর দেশের মানুষের স্বার্থে: প্রধানমন্ত্রী

ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা

ফেনী প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০৭:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে একজন নারী ও একজন যুবক রয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী বিবি কুলসুমার মরদেহ নিজ বসতঘর থেকে উদ্ধার করা হয়। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা টিন কেটে ঘরে প্রবেশ করে তার ৪ বছর বয়সী মেয়ের পাশে তাকে হত্যা করে পালিয়ে যায়।

অন্যদিকে, ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের নিজকুঞ্জরা গ্রামে জুবায়ের পারভেজ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি যুবলীগের একজন কর্মী ছিলেন। স্থানীয়দের দাবি, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং মরদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে।

পুলিশ জানিয়েছে, পৃথিত দুই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ঘটনাগুলোকে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ভিওডি বাংলা/জহির আদনান/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির
করিডোর হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য যাবে: বাণিজ্যমন্ত্রী
ছাত্রলীগ নেতা ছাত্তার হোসেন
ব্রাহ্মণবাড়িয়ায় ‘ডেভিল হান্ট’, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত মাদক কারবারি
ফরিদপুরে ২৬ লাখ টাকার মাদকসহ কারবারি গ্রেপ্তার, প্রাইভেটকার জব্দ