• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
গবেষণা-উদ্ভাবনে বিশ্বমানের হবে বুয়েট: মাহ্‌দী আমিন উপকূলের দুর্গম অঞ্চলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্পেশাল টিম হরমুজে জাহাজ চলাচলে নতুন শর্ত দিল ইরান বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায়: পররাষ্ট্রমন্ত্রী দেশকে সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নকল ঠেকাতে এইচএসসি কেন্দ্রের সব কক্ষে ক্যামেরা বসানোর নির্দেশ সভা ডেকেছে জাতীয় কমিটি, দুশ্চিন্তা কাটছে ১৪ হাজার শিক্ষকের তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বিএনপি নির্যাতিত মানুষের পক্ষে কাজ করে: আবদুস সালাম রোহিঙ্গা ইস্যুতে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত

লালমনিরহাট প্রতিনিধি    ২৭ জুন ২০২৬, ০৯:২২ পি.এম.
লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় ২ পুলিশ আহত
ছবি: ভিওডি বাংলা

লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

শুক্রবার (২৬ জুন) রাত ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ কর্মকর্তা হলেন- হাতীবান্ধা থানার এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ। গুরুতর আহত অবস্থায় এসআই রুহুল আমিনকে রংপুরে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ওসি রমজান আলী বলেন, গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তার করতে এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ অভিযান চালান। এ সময় রাশেদ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই রুহুল আমিন মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান।

তিনি আরও বলেন, স্থানীয়দের সহায়তায় আহত ২ পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ওসি রমজান আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, গুরুতর আহত এসআই রুহুল আমিনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

ভিওডি বাংলা/এফএ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
ছবি: সংগৃহীত
ফেনীতে পৃথক ঘটনায় যুবলীগ কর্মী ও এক নারীকে হত্যা
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে পুশ ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি