• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জার্মানিকে হারিয়ে ২০ বছর পর নকআউটে ইকুয়েডর

ভিওডি স্পোর্টস ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৪:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা নিয়েই মাঠে নেমেছিল ইকুয়েডর। কিন্তু শক্তিশালী জার্মানিকে হারিয়ে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে দক্ষিণ আমেরিকার দলটি। পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে ইকুয়েডর।

গ্রুপপর্বে আইভরি কোস্টের কাছে হার এবং নবাগত কুরাসাওয়ের সঙ্গে ড্র করায় ইকুয়েডরের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছিল। শেষ ম্যাচে প্রতিপক্ষ ছিল জার্মানি, যারা আগের ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছিল। ফলে ম্যাচের আগে বেশিরভাগ বিশ্লেষকই জার্মানিকেই এগিয়ে রেখেছিলেন।

তবে ম্যাচের শুরুতেই নাটকীয়তা দেখা যায়। দ্বিতীয় মিনিটেই গোল হজম করলেও দমে যায়নি ইকুয়েডর। দুর্দান্ত লড়াইয়ে ম্যাচে ফিরে এসে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জয় তুলে নেয় তারা।

বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনা ও ব্রাজিলকে হারিয়ে মূলপর্বে জায়গা করে নিয়েছিল ইকুয়েডর। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দ্বিতীয় হওয়া দলটি বিশ্বকাপের শুরুতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। বিশেষ করে কুরাসাওয়ের সঙ্গে ড্রয়ের পর দলটির সামর্থ্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।

কিন্তু সেই সমালোচনার জবাব জার্মানিকে হারিয়েই দিয়েছে লাতিন আমেরিকার দলটি।

এর আগে দুইবার মুখোমুখি হলেও জার্মানির বিপক্ষে কখনও জয় পায়নি ইকুয়েডর। শুধু তাই নয়, বিশ্বকাপের নকআউট পর্বেও এর আগে মাত্র একবার খেলেছিল তারা। সেটিও ছিল ২০০৬ সালে, জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপে।

সেই আসরে স্বাগতিক জার্মানির কাছে ৩-০ গোলে হেরেছিল ইকুয়েডর। পরে ২০১৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দুই দশক পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে নতুন ইতিহাস গড়ল ইকুয়েডর।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা গ্রাফিক্স
তিন যুগ পর বিশ্বকাপে স্বপ্নের ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ
ছবি: সংগৃহীত
বিশ্বকাপে নতুন ইতিহাস, নকআউটে দক্ষিণ আফ্রিকা
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের দাবিদার যে তিন দল জানালেন প্রতিমন্ত্রী ইশরাক