• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা সহিংসতাকে উসকে দিচ্ছে অবৈধ মাদক পাচার: জাতিসংঘ মহাসচিব দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণের উদ্যোগে নতুন অগ্রগতি হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু, লাগবে না ট্রানজিট ফি গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার বেইজিংয়ে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী দেশে ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা ১৯ কোটির বেশি: অর্থমন্ত্রী বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন! ‘রাজনীতিতে পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন জুবাইদা রহমান’

বিশ্বকাপের দাবিদার যে তিন দল জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক    ২৫ জুন ২০২৬, ১১:১১ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬ এ ব্রাজিল, আর্জেন্টিনা ও পর্তুগালকে শক্তিশালী শিরোপাপ্রত্যাশী দল হিসেবে উল্লেখ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এমপি। তবে নকআউট পর্বে যাওয়ার পরই প্রকৃত শক্তিমত্তা বোঝা যাবে বলে মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্রাজিল ও স্কটল্যান্ডের মধ্যকার ম্যাচ উপভোগকালে তিনি এসব কথা বলেন।

ম্যাচ প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, খেলা অবশ্যই উপভোগ করছি। ব্রাজিলের খেলা স্কটল্যান্ডের সাথে, দুইটাই স্ট্রং টিম। সো, খেলাটা দেখার মত হচ্ছে। ভালো কনটেস্ট হচ্ছে। অবশ্যই এখানে উপভোগ করছি এবং দুইটা গোলই খুব ভালো হয়েছে, বিশেষ করে সেকেন্ড গোলটা খুব ভালো ছিল, চমৎকার ছিল।”

নিজের সমর্থনের বিষয়ে তিনি বলেন, “আমি তো আর্জেন্টিনার খেলা দেখতে আসছিলাম। ব্রাজিলের খেলাও দেখতে আসছি। আমি কোন দলের সাপোর্ট ওভাবে করি না, আমি ফুটবলের সমর্থক।”

খেলা দেখার পরিবেশ নিয়ে ইশরাক বলেন, “ভালো লাগছে, বিশেষ করে এবার আমরা যেভাবে আয়োজনটা উপভোগ করতে পারছি। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর এখন আমরা উন্মুক্ত পরিবেশে এই খেলাটা সাধারণ ছাত্রদের ছাত্রীদের সাথে মিলে বসে উপভোগ করতে পারছি এবং এখানে কোনো ধরণের রাজনৈতিক বাধাবিপত্তি আমাদের ফেস করতে হচ্ছে না। এটাই একটা বড় বিষয়। আমরা এরকমই একটা দেশ চাই, যেখানে সবাই যার যার মত বসবাস করবে, আর বিভিন্ন স্পোর্টস বলেন বা বিভিন্ন ইভেন্টস সেখানে উপভোগ করবে, কেউ কারো জন্য বাধা হয়ে দাঁড়াবে না। এরকম একটা বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ আমরা পেয়েছি। গণতান্ত্রিক একটা পরিবেশে খেলা হচ্ছে।”

বিশ্বকাপে সম্ভাব্য শিরোপাপ্রত্যাশী দল নিয়ে তিনি বলেন, আমি তো মনে করি ব্রাজিল স্ট্রং এবার। ব্রাজিল স্ট্রং কনট্যান্ডার, আর্জেন্টিনা স্ট্রং কনট্যান্ডার, পর্তুগালও আপনারা পারফরম্যান্স দেখেছেন। মেক্সিকো আমি মনে করি একটা এডভান্টেজ আছে, যেহেতু নর্থ আমেরিকায় খেলা হচ্ছে। আপনারা দেখেছেন তারা খুব এনার্জেটিক আছে। আরও বেশ কয়েকটি টিম আমি মনে করি এখনও কনট্যান্ডার, তবে নকআউট স্টেজে গিয়ে আমরা আসলে বুঝতে পারবো যে কম্পিটিশনটা কতদূর হচ্ছে বা কারা স্ট্রং কনট্যান্ডার ।”

ভিওডি বাংলা/বিন্দু


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
বিশ্বকাপের মাঝেই টাইব্রেকারে আসছে বড় পরিবর্তন!
ছবি: সংগৃহীত
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
ছবি: সংগৃহীত
আকাশযাত্রায় ভোগান্তি, প্লেনেই আটকে গেল ব্রাজিল ফুটবল দল