তিন যুগ পর বিশ্বকাপে স্বপ্নের ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ

স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। মায়ামিতে দাপুটে এই জয়ের পর নকআউট পর্বে সেলেসাওদের সম্ভাব্য পথও স্পষ্ট হয়ে গেছে।
৪৮ দলের সম্প্রসারিত বিশ্বকাপের নতুন কাঠামোর কারণে এবার ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে ফাইনাল হওয়ার সুযোগ নেই। বর্তমান সূচি অনুযায়ী, দুই দল নিজেদের সব নকআউট ম্যাচ জিততে পারলে সেমিফাইনালেই মুখোমুখি হবে।
ফলে ফুটবলপ্রেমীরা টুর্নামেন্টের শেষ চারে বহু প্রতীক্ষিত এক ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার সুযোগ পেতে পারেন।
ব্রাজিলের সম্ভাব্য নকআউট পথ
শেষ ৩২
গ্রুপ ‘এফ’-এর রানার্সআপ দলের মুখোমুখি হবে ব্রাজিল। সম্ভাব্য প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান অথবা সুইডেন।
শেষ ১৬
এ পর্যায়ে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে গ্রুপ ‘ই’-এর রানার্সআপ অথবা গ্রুপ ‘আই’-এর রানার্সআপ দল।
কোয়ার্টার ফাইনাল
শেষ আটে উঠতে পারলে ব্রাজিলের সামনে অপেক্ষা করতে পারে মেক্সিকো কিংবা ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষ।
সেমিফাইনাল
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে এবং আর্জেন্টিনাও নিজেদের নকআউট ম্যাচগুলো জিতে এলে সেমিফাইনালে মুখোমুখি হতে পারে দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
স্কটল্যান্ডের বিপক্ষে জয় শুধু ব্রাজিলকে গ্রুপসেরা করেনি, সম্ভাব্য এক ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথের আলোচনাও উসকে দিয়েছে। এখন ফুটবল বিশ্বের নজর নকআউট পর্বে দুই পরাশক্তির যাত্রাপথের দিকে।
ভিওডি বাংলা/আ







