• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ভেনিজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ১৮৮

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ জুন ২০২৬, ০৫:১৩ এ.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে বিপর্যস্ত হয়ে পড়েছে ভেনিজুয়েলা। ভয়াবহ এ দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৮৮ জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ৫২০ জন।

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এখনো প্রায় ২০০ মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভূমিকম্পের পর থেকে বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বুধবার সংঘটিত এ ভূমিকম্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। সংস্থাটির আশঙ্কা, প্রাণহানির সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ভেনিজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে রাজধানী কারাকাসের সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে, ভেনিজুয়েলাকে দ্রুত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “দ্রুত, কার্যকর ও বড় পরিসরের” মানবিক সহায়তা দেওয়া হবে।

দুর্গত এলাকাগুলোতে জরুরি চিকিৎসাসেবা ও ত্রাণ পৌঁছে দিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোও সক্রিয়ভাবে কাজ করছে।

ভিওডি বাংলা/এমএস 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
সৌদি বাদশাহের খরচে ওমরাহের সুযোগ পাবেন ১০০০ জন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত
সরকারি হাসপাতালে জন্ম নিলেই মিলবে স্বর্ণের আংটি
ছবি: সংগৃহীত
একই দিনে ৩ দেশে শক্তিশালী ভূমিকম্প, যা বললেন বিশেষজ্ঞরা