• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক    ২৪ জুন ২০২৬, ১১:২৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩–এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৪ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মহসীন রশিদ এ রিট দায়ের করেন। এতে আইন সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে রুল জারির আবেদন জানিয়ে বলা হয়েছে, কেন বিবাদীদের নির্দেশ দেওয়া হবে না—যাতে সরকার ওই আইন রহিতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। আবেদনকারীর মতে, আইনটি তার মূল উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে এর অপব্যবহার রোধে এটি বাতিল করা প্রয়োজন।

এছাড়া রিটে দাবি করা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংবিধানের বিভিন্ন বিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তা অবৈধ ঘোষণা করে বাতিল করা উচিত।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়তে হচ্ছে
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন
হাসানুল হক ইনুর মামলার রায় ৩০ জুন