• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ধানমন্ডিতে আটক ১০

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৭:৩৬ পি.এম.
ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ১০ জনকে আটক করে পুলিশ। ছবি: ভিওডি বাংলা

রাজধানীর ধানমন্ডি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠন এবং এর সহযোগী অঙ্গসংগঠনের ১০ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 

সোমবার (২২ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ধানমন্ডির সাতমসজিদ রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ দাবি করছে, আটককৃতরা সংঘবদ্ধভাবে ঝটিকা মিছিল আয়োজনের চেষ্টা করছিল।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন-মো. ইবাদুল ইসলাম (২১), মিলন বারৈ (২০), মো. সুজন সরদার (২৬), সবুজ ঢালী (২৮), নিপুল বিশ্বাস (২৯), সমু ঢালী (২৮), অশোক ঢালী (৩০), মো. সৌরভ হাওলাদার (২৩), মো. জয় (২৮) ও মাহবুব হাওলাদার (৪০)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে বেশ কিছু সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে যুবলীগের প্রতীক সম্বলিত ১৫টি ক্যাপ, বিভিন্ন নেতাকর্মীর ছবি সংযুক্ত ৮টি টি-শার্ট এবং একটি ব্যানার, যেখানে লেখা ছিল “শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে”। এছাড়া গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত দু’টি বাস ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, তারা সংগঠিত হয়ে জনসমাগম তৈরি ও ঝটিকা কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছিল। তবে সময়মতো অভিযান চালিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করা সম্ভব হয়েছে।

পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের ধানমন্ডি মডেল থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরে হারানো মানিব্যাগ উদ্ধার করল আনসার
সততার দৃষ্টান্ত বিমানবন্দরে হারানো মানিব্যাগ উদ্ধার করল আনসার
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
আধুনিক ও টেকসই বিমান খাত গড়তে ঢাকায় বেবিচকের কর্মশালা
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার
শিশু গৃহকর্মী রিক্তা মনি হত্যা মামলায় দম্পতি গ্রেপ্তার