• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সবখানে বাজেটের প্রশংসা হচ্ছে: এমপি টিপু

নিজস্ব প্রতিবেদক    ২২ জুন ২০২৬, ০৮:১৮ পি.এম.
ছবি: সংগৃহীত

নওগাঁ-০৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু বলেছেন, চায়ের স্টলে, হাটে-ঘাটে-মাঠে সবখানে এই বাজেটের প্রশংসা হচ্ছে। অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় ৭টি পণ্যের কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন। যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এ বাজেটকে স্বাগত জানাচ্ছে।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন এমপি টিপু।

তিনি বলেন, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাজেটের অংকের হিসাব বুঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে। বাজেট ঘোষণার পরের দিন যেন সবকিছুর দাম হু হু করে বেড়ে না যায়।

এ সময় নতুন বেতন কাঠামো নিয়েও কথা বলেন এমপি টিপু। তিনি বলেন, দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটে। এটাতেও বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ যেন মানুষ অর্থনৈতিকভাবে মানুষ ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে-সেদিকে লক্ষ্য রেখে পে-স্কেল ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবে তিনি বলেন, খেতাবপ্রাপ্ত মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে শুধু খেতাবপ্রাপ্ত নয়, সকল মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার। ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা উন্মুখ হয়ে চেয়ে রয়েছে। এর পরিধি বৃদ্ধি করে এই অর্থ বছরে দ্বিগুণ করা যায় কিনা।

ভিওডি বাংলা/আরআই/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ জেলায় বিজিবি মোতায়েন
পাঁচ জেলায় বিজিবি মোতায়েন
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী
দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট: জ্বালানিমন্ত্রী
প্রবীণদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
প্রবীণদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী