• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক    ২১ জুন ২০২৬, ০৮:০২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ও অন্যান্য সদস্যরা।

রোববার (২১ জুন) জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে কমিটির সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান, নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিন কাসেম, সাঈদ আল নোমান এবং মোহাম্মদ নাজিবুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় লাইব্রেরি কমিটির ৩ নম্বর সাব-কমিটির প্রতিবেদন স্পিকারের নিকট উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে বাজেট অধিবেশন সমাপ্তির পর সুবিধাজনক সময়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব পার্লামেন্টারি স্টাডিজ (বিআইপিএস) আইন, ২০০১-এর অধীনে পরিচালনা বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠনের লক্ষ্যে বোর্ড সভা আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ বৈঠকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এএইচ/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
কুয়ালালামপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দেশের প্রয়োজনে নৌবাহিনী সদা প্রস্তুত: নৌপ্রধান
দেশের প্রয়োজনে নৌবাহিনী সদা প্রস্তুত: নৌপ্রধান
সম্প্রীতি বিনষ্টে প্রতিবেশী রাষ্ট্রের উসকানি এখনো অব্যাহত: ড. মাহবুব উল্লাহ
সম্প্রীতি বিনষ্টে প্রতিবেশী রাষ্ট্রের উসকানি এখনো অব্যাহত: ড. মাহবুব উল্লাহ