• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ধেয়ে আসছে বৃষ্টিবলয়, প্রভাব পড়বে ৪ বিভাগে

নিজস্ব প্রতিবেদক    ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

দেশে ধেয়ে আসছে শক্তিশালী একটি বৃষ্টিবলয়। এটি আগামী ১৮ জুন থেকে অন্তত ১২ দিন সক্রিয় থাকতে পারে। বলয়ের প্রভাবে দেশের চার বিভাগের অধিকাংশ জেলায় ভারিবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

শনিবার (১৩ জুন) বিডব্লিউওটির ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, বছরের প্রথম বর্ষাকালীন বৃষ্টিবলয় দেশে সক্রিয় হতে পারে আগামী ১৮ থেকে ১৯ জুন। ২৯ থেকে ৩০ জুন পর্যন্ত পর্যায়ক্রমে এটি সক্রিয় হতে পারে।

এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলায় ভারি বৃষ্টি হতে পারে।
 
এতে আরও বলা হয়, বর্ষাকালীন বৃষ্টিবলয় হওয়ায়, এর প্রভাবে ঝড় ও বজ্রপাত অনেক কম থাকতে পারে। স্বাভাবিক দমকা হাওয়া ও বাতাসের এলোমেলো প্যাটার্নের কারণে কিছুকিছু স্থানে বজ্রপাত হতে পারে।
 
এদিকে আবহাওয়া দফতরের নিয়মিত বুলেটিনে জানানো হয় লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমীবায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
 
এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও হতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ভিওডি বাংলা/আরআর/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা ১৬ নম্বরে
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকা ১৬ নম্বরে
১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
১১ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা