• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্বর্ণার ঝড়ে বিশ্বকাপে টাইগ্রেসদের ঐতিহাসিক জয়

স্পোর্টস ডেস্ক    ২১ জুন ২০২৬, ১২:৩৫ এ.এম.
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সাউদাম্পটনে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে টাইগ্রেসরা। জবাবে পাকিস্তান ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০০ রানে থেমে যায়।

এই জয়ের মধ্য দিয়ে চলতি আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পাশাপাশি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো এক আসরে একাধিক ম্যাচ জয়ের কীর্তি গড়েছে দলটি।

ব্যাটিংয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ১৩ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে দল। এমন পরিস্থিতিতে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এক প্রান্ত আগলে রেখে ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।

দলের সংকটময় মুহূর্তে সাত নম্বরে নেমে ঝড়ো ব্যাটিং করেন স্বর্ণা আক্তার। ৫টি চার মেরে ২২ বলে অপরাজিত ৩৯ রান করেন তিনি। তার ইনিংসেই লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। অধিনায়ক জ্যোতি ৩৮ বলে ৩৬ রান করেন।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের মুখে পড়ে পাকিস্তান। নতুন বলে মারুফা আক্তার দারুণ বোলিং করে প্রথম ওভারটি মেইডেন দেন।

যদিও প্রথম উইকেটের জন্য বাংলাদেশকে অষ্টম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয়। নাহিদা আক্তার ৪৯ রানের উদ্বোধনী জুটি ভেঙে দলকে প্রথম সাফল্য এনে দেন।

এরপর স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে পাকিস্তান। রাবেয়া খান ও সানজিদা আক্তার মেঘলা রান তোলার পথ কঠিন করে দেন। ক্রমবর্ধমান রানচাপ সামলাতে গিয়ে শেষদিকে দ্রুত উইকেট হারায় পাকিস্তান।

ফলে শেষ পর্যন্ত ২৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল এবং বিশ্বকাপের মঞ্চে গড়ে নতুন ইতিহাস।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কটল্যান্ডকে ১-০ গোলে হারাল মরক্কো
স্কটল্যান্ডকে ১-০ গোলে হারাল মরক্কো
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
অস্ট্রেলিয়াকে হারিয়ে নকআউটে যুক্তরাষ্ট্র
‘ঘরে বসে খেলা ফুটবলার’ নেইমারকে নিয়ে ব্যাঙ্গ করলেন লুলা
‘ঘরে বসে খেলা ফুটবলার’ নেইমারকে নিয়ে ব্যাঙ্গ করলেন লুলা