• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

‘ঘরে বসে খেলা ফুটবলার’ নেইমারকে নিয়ে ব্যাঙ্গ করলেন লুলা

খেলা ডেস্ক    ২০ জুন ২০২৬, ০২:৪২ এ.এম.
ছবি-সংগৃহীত

বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে ম্যাচ মিস করেছেন নেইমার। একই কারনে আজ হাইতির বিপক্ষেও দেখা যাবে না তাকে। এমনকি গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলতে পারবেন কি না, তার নিশ্চয়তাও নেই। বর্তমানে ফিলাডেলফিয়ায় না গিয়ে নিউ জার্সিতে ব্রাজিলের ক্যাম্পে রয়ে গেছেন তিনি। 

নেইমার বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার সময়ও ইনজুরিতে ছিলেন। তার অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে ব্যাঙ্গ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নেইমারকে ‘বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার’ বলে ব্যাঙ্গ করেছেন তিনি। খবর ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র।

শুক্রবার বেলো হরিজন্তেতে ব্রাজিলের সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ক্যানসার চিকিৎসা খাতে বিনিয়োগ ঘোষণার অনুষ্ঠানে লুলা এই রসিকতা করেন। সেখানে দর্শকসারিতে থাকা এক শিশুকে তিনি জিজ্ঞেস করেন, বর্তমানে ব্রাজিল জাতীয় দলের সেরা খেলোয়াড় কে?

লুলা প্রশ্ন করেন, ‘এখন ব্রাজিলে ভালো ফুটবল খেলোয়াড় কে আছে?’ শিশুটি উত্তর দেয়, ‘নেইমার।’ তখন লুলা হাসতে হাসতে বলেন, ‘নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ঘরে বসে খেলা ফুটবলার। তাকে জাতীয় দলে ডাকা হয়েছে। আমি গতকাল ইন্টারনেটে একটা জিনিস দেখেছি, আর কিছুদিন পর হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে জাতীয় দল বানাতে হবে-এগারো জন পেলের দল!’

লুলা কিছুদিন আগে একটি রসিকতাও করেছিলেন। আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পর তাকে ব্রাজিল দলে চেয়েছিলেন তিনি। হাসতে হাসতে লুলা বলেছিলেন, ‘ভাবছি, ব্রাজিলের হয়ে খেলানোর জন্য মেসির সঙ্গে চুক্তি করা যায় কি না!’

ভিওডি বাংলা/আরকেএইচ/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কানসাস সিটিতে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলিবর্ষণ, নিহত ১
কানসাস সিটিতে আর্জেন্টিনা ভক্তদের ওপর গুলিবর্ষণ, নিহত ১
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার, উপস্থাপিকাসহ পুরো টিম চাকরিচ্যুত!
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর প্রচার, উপস্থাপিকাসহ পুরো টিম চাকরিচ্যুত!
অস্ট্রিয়ার ম্যাচের আগে স্কালোনির ‘মধুর সমস্যা’
অস্ট্রিয়ার ম্যাচের আগে স্কালোনির ‘মধুর সমস্যা’