• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রে মেসিদের জন্য ৫০০ কেজি গরুর মাংস পাঠাল আর্জেন্টিনা চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক

সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো    ২০ জুন ২০২৬, ০৯:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে (সিডিএ) অতীতে গ্রাস করা দুর্নীতি ও অনিয়ম থেকে মুক্ত করে হারানো গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সংসদ সদস্যরা। একই সঙ্গে সিডিএ’র সেবায় স্বচ্ছতা আনা এবং ভবনের নকশা (প্ল্যান) পাসে গ্রাহকদের হয়রানি করা হলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

​শনিবার বিকেলে সিডিএ ভবনের সম্মেলনকক্ষে চট্টগ্রামের সংসদ সদস্যদের সঙ্গে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় এসব কথা বলা হয়।

​সভায় কর্মকর্তাদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে সিডিএ চেয়ারম্যান বলেন, "একটা ভবনের প্ল্যান নিতে মানুষকে কেন দুই বছর ঘুরতে হবে? জনবান্ধব সিডিএ গড়তে কেউ অসহযোগিতা বা দুর্নীতি করলে ছাড় দেওয়া হবে না।"

আইন প্রয়োগে সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, নিয়মের বাইরে গিয়ে তৈরি হওয়া যেকোনো ভবন ভেঙে ফেলা হবে। আজকের সভার পরামর্শের ভিত্তিতে দ্রুত একটি কার্যকর পথনকশা তৈরি করা হবে বলেও জানান তিনি।

​এর আগে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য এরশাদ উল্লাহ, আবু সুফিয়ান, সাঈদ আল নোমান, এনামুল হকসহ চট্টগ্রামের বিভিন্ন আসনের এমপিরা। তারা বলেন, সিডিএ কঠোরভাবে আইন প্রয়োগ করলে কখনও অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশ ধ্বংস হতো না।

বিগত ফ্যাসিস্ট আমলে সিডিএ’কে দুর্নীতি ঘিরে ফেলেছিল উল্লেখ করে এমপিরা চলমান প্রকল্প দ্রুত শেষ করা এবং মাস্টারপ্ল্যান অনুযায়ী উপশহর গড়ে তোলার তাগিদ দেন। পরিকল্পিত ও নান্দনিক চট্টগ্রাম গড়তে আইন সংশোধন ও বাজেট বরাদ্দের জন্য জাতীয় সংসদে এবং প্রয়োজনে যৌথভাবে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংসদ সদস্যরা।

‎ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ