• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী ঢাকায় নির্ভুল ও নতুন ভোটার তালিকা প্রয়োজন: ডিএসসিসি প্রশাসক

রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২০ জুন ২০২৬, ০৮:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার ইউনিয়নের টুপামারী–বকসীপাড়া সড়কের উন্নয়ন কাজ শেষ হলেও রাস্তার মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখে নির্মাণকাজ সম্পন্ন করার অভিযোগ উঠেছে। নতুন নির্মিত সড়কের মাঝামাঝি স্থানে বিদ্যুতের খুঁটি থাকায় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় এবং এলাকার বাইরে থেকে আসা চালকদের জন্য দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে গেছে। দ্রুত খুঁটিগুলো সরিয়ে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলাকাবাসীদের অভিযোগ, টুপামারী–বকসীপাড়া সড়ক উন্নয়ন কাজের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের অভাব ছিল। ফলে রাস্তা নির্মাণ শেষ হলেও বিদ্যুতের খুঁটি স্থানান্তরের বিষয়টি উপেক্ষিত থেকে গেছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

রাজারহাট উপজেলা বিদ্যুৎ অফিসের ইনচার্জ হাফিজুর রহমান বলেন, সড়ক সংস্কারের কাজের আগে সংশ্লিষ্ট ঠিকাদার বিষয়টি কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুতের জিএম স্যারের সঙ্গে কথা বললে সমাধান করা যেত। এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিওডি বাংলা/প্রহলাদ মন্ডল সৈকত/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ
সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬
আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষ, আহত ১৬