বিয়ের সাজে নজর কাড়লেন বুবলী

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী আবারও আলোচনায়। সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে আসার পর এবার নতুন এক ফটোশুটে নজর কেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কয়েকটি ছবিতে তাকে দেখা গেছে বিয়ের সাজে, যা ইতোমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলী। ছবিগুলোতে বেগুনি রঙের ভারি নকশার লেহেঙ্গায় এক ভিন্নরূপে ধরা দেন এই অভিনেত্রী। তার সাজে ছিল ঐতিহ্য ও আধুনিকতার মিশেল। পোশাকের সঙ্গে মিলিয়ে পরেছিলেন সাদা পাথরের গয়না এবং কপালে ছিল কালো পাথরের টিকলি।
তবে এটি ব্যক্তিগত কোনো আয়োজন নয়। একটি ফ্যাশন ও লাইফস্টাইল প্রতিষ্ঠানের প্রচারণামূলক ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। ছবিগুলো প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই অভিনেত্রী। অনেক ভক্ত তার সাজ ও অভিব্যক্তির প্রশংসা করেছেন।
ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, “সব রঙের আলাদা সৌন্দর্য আছে, তবে বেগুনির মাঝে রয়েছে অন্যরকম অনুভূতি।” তার এই মন্তব্যও ভক্তদের দৃষ্টি কেড়েছে।
সম্প্রতি দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবর প্রকাশ করে নতুন করে আলোচনায় আসেন বুবলী। তিনি জানান, তার কন্যাসন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। যদিও এ বিষয়ে অভিনেতা শাকিব খান এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে, দর্শকরা বুবলীর নতুন ছবির পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ দেখাচ্ছেন। অনেকে সামাজিক মাধ্যমে নবজাতক কন্যার ছবি প্রকাশের অনুরোধও জানিয়েছেন। তবে এসব বিষয়ে এখনো নীরব রয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ‘পিনিক’ সিনেমায় সর্বশেষ দেখা গেছে বুবলীকে। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেন আদর আজাদ। সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী দর্শক টানতে না পারলেও বুবলীর উপস্থিতি নিয়ে আলোচনা ছিল বেশ।
ভিওডি বাংলা/জা







