• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বাবা দিবসের বিশেষ নাটকে আজিজুল হাকিম

বিনোদন ডেস্ক    ২০ জুন ২০২৬, ১১:০৬ এ.এম.
আজিজুল হাকিম -ছবি সংগৃহীত

বাবা দিবসকে কেন্দ্র করে নির্মিত হয়েছে নতুন একটি আবেগঘন পারিবারিক নাটক ‘বাবার ডায়েরি’। নাটকটি নির্মাণ করেছেন পরিচালক সম্রাট চৌধুরী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। নাটকে তিনি ‘আনিস’ নামের এক বাবার চরিত্রে দেখা দেবেন, যিনি নিজের জীবনের সুখ-দুঃখ, অভিমান, ভালোবাসা ও না বলা কথাগুলো একটি ডায়েরিতে লিখে রাখেন।

গল্পের মূল ভরকেন্দ্র একজন বৃদ্ধ বাবা ও তার সন্তানের সম্পর্ক। জীবনের শেষ পর্যায়ে এসে আনিস ধীরে ধীরে উপলব্ধি করেন যে, নিজের ছেলে আরমান ও পুত্রবধূ তাকে সময় দিচ্ছে না। ব্যক্তিগত ব্যস্ততা, ক্যারিয়ার ও ভবিষ্যতের চিন্তায় তারা বাবাকে প্রায় অবহেলা করতে থাকে। এই মানসিক কষ্ট আর একাকীত্বের কারণে একসময় অভিমান করে তিনি বৃদ্ধাশ্রমে চলে যান।

নাটকের কাহিনিতে আরও দেখা যায়, বাবাকে হারানোর পর ছেলে আরমান ধীরে ধীরে বাস্তবতার মুখোমুখি হয়। বাবার রেখে যাওয়া ডায়েরি তার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে। সেই ডায়েরির পাতায় লেখা থাকে একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর সন্তানের প্রতি অগাধ মমতার গল্প। এসব পড়তে পড়তে আরমান নিজের ভুল বুঝতে পারে এবং অনুশোচনায় ভেঙে পড়ে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়-ক্ষমা চাওয়ার আর কোনো সুযোগ থাকে না।

নাটকটি শুধু একটি পারিবারিক গল্প নয়, বরং সন্তানদের প্রতি মা-বাবার দায়িত্ববোধ, ভালোবাসা ও সম্মানের গুরুত্ব তুলে ধরার একটি বার্তা। নির্মাতা সম্রাট চৌধুরী জানিয়েছেন, বর্তমান সময়ের বাস্তবতাকে সামনে রেখে পরিবার ও সম্পর্কের মূল্যবোধ তুলে ধরাই তাদের প্রধান উদ্দেশ্য।

আজিজুল হাকিম ছাড়াও নাটকে অভিনয় করেছেন জুনায়েদ বোগদাদি, মিষ্টি ঘোষসহ আরও অনেকে। বাবা দিবস উপলক্ষে নাটকটি ২০ জুন সন্ধ্যা ৭টায় প্রকাশ পাবে সিনেপ্লাস স্টুডিও ইউটিউব চ্যানেলে। এর মাধ্যমে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবেও যাত্রা শুরু করবে সিনেপ্লাস স্টুডিও।

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
বাস টার্মিনালে চলছে ‘ব্লাক’ এর শুটিং, ২৯ বছর পর কুলির চরিত্রে ওমর সানী
অভিনেতা জাহের আলভী কারাগারে
আত্মহত্যায় প্ররোচনা অভিনেতা জাহের আলভী কারাগারে