• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
নাগরিক সেবা নিশ্চিতে অজুহাত গ্রহণযোগ্য নয়: ডিএসসিসি প্রশাসক সব জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হবে: স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীদের আকামা নিয়ে হঠাৎ কঠোর কাতার প্রাচীন গৌড়ের ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, ঘুরে দেখলেন সোনামসজিদ প্রস্তাবিত বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দ অপ্রতুল: সিপিডি আদাবরে পুলিশের ওপর হামলা, এক্সেল বাবুসহ গ্রেপ্তার ৬ সাবেক মন্ত্রী-এমপির ফেসবুক পেজের এডমিন গ্রেপ্তার ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, মানবপাচার চক্রের সদস্য গ্রেপ্তার চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় মনিরের যাবজ্জীবন জনগণের অর্থ জনগণের কল্যাণে ব্যয় হবে: প্রধানমন্ত্রী

কাঁদলেন মেসি, কাঁদালেন স্কালোনিকে

স্পোর্টস ডেস্ক    ১৭ জুন ২০২৬, ০৪:১০ পি.এম.
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে দুর্দান্ত সূচনা করেছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে দলকে ৩-০ গোলের দারুন এক জয় উপহার দিয়েছেন লিওনেল মেসি। 
বুধবার কানসাসে ম্যাচ শেষে স্কালোনি বলেন, “আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। আমি তাকে জড়িয়ে ধরেছি, চুমু খেয়েছি এবং বলেছি—আমি তোমাকে ভালোবাসি। এর বাইরে আর কিছু বলার ছিল না।”

মেসির ভবিষ্যৎ নিয়েও আবেগঘন মন্তব্য করেন স্কালোনি। তিনি বলেন, “সে যেদিন ফুটবল ছেড়ে দেবে, আমরা তাকে ভীষণভাবে মিস করব। তাই যতদিন তাকে পাওয়া যাচ্ছে, ততদিন উপভোগ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ম্যাচ চলাকালে এবং পরে মেসিকেও আবেগাপ্লুত দেখা যায়। অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপের শেষ অভিযানে গোল করার আনন্দেই হয়তো তাঁর চোখে জল এসেছে। তবে ম্যাচ শেষে আর্জেন্টাইন অধিনায়ক জানান, কান্নার কারণ ফুটবল নয়, বরং ব্যক্তিগত।

মেসি বলেন, “সত্যি বলতে, এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই। গত কয়েকটা দিন ব্যক্তিগতভাবে আমার জন্য কঠিন ছিল। তবে সতীর্থরা সব সময় আমার পাশে থেকেছে এবং আমাকে শক্তি জুগিয়েছে।”

ম্যাচ শুরুর পঞ্চম মিনিটেই আলজেরিয়ার জালে পাঠান মেসি, কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। পরে ১৭ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া দুর্দান্ত শটে দলের হয়ে বিশ্বকাপে প্রথম গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে পূর্ণ করেন নিজের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। ৬০ মিনিটে আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের শট থেকে ফিরতি বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭৬ মিনিটে বাঁ পায়ের শক্তিশালী শটে হ্যাটট্রিক সম্পন্ন করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ৮০ মিনিটে মেসিকে তুলে নিকো পাজকে মাঠে নামান কোচ লিওনেল স্কালোনি। ডাগআউটে ফেরার পর মেসিকে জড়িয়ে ধরতে দেখা যায় স্কালোনিকে। সেই সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ। 

ম্যাচের বিশ্লেষণে মেসি বলেন, আলজেরিয়াকে তারা হালকাভাবে নেয়নি। তাঁর মতে, প্রতিপক্ষের আক্রমণভাগ ছিল দ্রুতগতির এবং বিপজ্জনক। তবে শুরুতেই গোল পাওয়ায় ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে সুবিধা হয়েছে।
তিনি বলেন, “বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময় কঠিন হয়। আমরা সেটা জানতাম। তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ।”

আলজেরিয়ার বিপক্ষে করা এই হ্যাটট্রিক মেসিকে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা গোলদাতার আসনে পৌঁছে দিয়েছে। তাঁর গোলসংখ্যা এখন ১৬, যা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ডের সমান।

ব্যক্তিগত অর্জনের চেয়ে দলীয় সাফল্যকেই বেশি গুরুত্ব দিয়েছেন মেসি। তিনি বলেন, “পরিবার, সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে এই মুহূর্ত ভাগাভাগি করতে পারা অসাধারণ অনুভূতি। আমাদের দলটি শক্তিশালী ও সুসংগঠিত। প্রথম ম্যাচে জয় পাওয়া সব সময়ই বিশেষ কিছু।”

গ্যালারিতে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই ফুটবল জাদুকর। তাঁর ভাষায়, “আর্জেন্টিনার মানুষ আবারও দেখিয়েছে তারা ফুটবলকে কতটা ভালোবাসে।”

২০২২ সালে কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা। চার বছর পর নতুন বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচেই মেসির হ্যাটট্রিক যেন শিরোপা ধরে রাখার স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলেছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২৮ বছর পর ফেরা অস্ট্রিয়ার জয় দিয়ে বিশ্বকাপ শুরু
২৮ বছর পর ফেরা অস্ট্রিয়ার জয় দিয়ে বিশ্বকাপ শুরু
এক ম্যাচে রেকর্ড বই ওলট-পালট
এক ম্যাচে রেকর্ড বই ওলট-পালট
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি
বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসালেন মেসি