টপ নিউজ
বিশ্বকাপে মেসির প্রথম হ্যাট্রিক
১৭ জুন ২০২৬, ০৯:০৪ এ.এম.

ছবি: সংগৃহীত
আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মাইলফলকে ভাগ বসালেন লিওনেল মেসি। এর আগে ১৬ গোল করে এ রেকর্ড করেছিলেন মিরোস্লাব ক্লোসে। এখন যৌথভাবে ক্লোসের পাশে নাম লেখালেন মেসি।
ম্যাচের ১৭ মিনিটে ডি পলের পাস থেকে প্রথম গোলটি করেন। বিরতির পর ম্যাচের ৬০ মিনিটে লওতারো মার্টিনেজের শট আলজেরিয়ার গোল কিপার ঠেকিয়ে দিলে ফিরতি বলে মেসি জালে পাঠিয়ে ২য় গোল করেন।
৭৬ মিনিটে নিকো গন্জালেজের পাস থেকে হ্যাট্রিক পূর্ণ করেন।
হ্যাট্রিক সুবাদে সর্বোচ্চ গোলদাতা জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেন আর্জেন্টাইন মহাতারকা।
ভিওডি বাংলা/আ







