• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

হালান্ডের জোড়া গোলে ইরাককে উড়িয়ে দিল নরওয়ে

নিজস্ব প্রতিবেদক    ১৭ জুন ২০২৬, ০৬:৫৩ এ.এম.
ছবি: সংগৃহীত

বোস্টন স্টেডিয়ামে ৮২ মিনিটের গোলটি পেলে আর্লিং হালান্ডের অভিষেকটা সোনায় সোহাগা হতো। বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক পেতেন নরওয়ের স্ট্রাইকার।

হ্যাটট্রিক না পেলেও তার দল বড় জয় পেয়েছে। ২৮ বছর পর বিশ্বকাপে খেলতে নেমে আজ ইরাকে ৪-১ ব্যবধানে হারিয়েছে নরওয়ে। দলের হয়ে জোড়া গোল করেছেন হালান্ড। বিপরীতে একটি গোল করেছেন লিও স্কিরি অস্টিগার্ড।

অন্যটি আত্মঘাতী আয়মান হুসেইনের। ইরাকের হয়ে ব্যবধান গোলটিও করেন এই হুসেইন। হ্যাটট্রিক না পেলেও স্বপ্নের অভিষেক হয়েছে হালান্ডের। বিশ্বকাপের অভিষেকে জোড়া গোল পেয়েছেন তিনি।

২৯ মিনিটে অভিষেক গোলটি করেন তিনি। তাতে দারুণ এক কীর্তি গড়েছেন নরওয়ের স্ট্রাইকার। ক্লাব ফুটবলের শীর্ষ লিগগুলোয় প্রথম ম্যাচে গোল করার কীর্তিটা এবার বিশ্বকাপেও টেনে আনলেন তিনি।
আজ ইরাকের বিপক্ষে কীর্তি গড়ার আগে চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও প্রিমিয়ার লিগেও অভিষেক ম্যাচে গোল করেছেন  হালান্ড। ম্যাচের ৪৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন তিনি।

গোলটিতে অবশ্য অবদান রয়েছে ইরাকের এক ডিফেন্ডারের। সেই ডিফেন্ডার ব্যাক পাস করলে গোলরক্ষক জালাল হাসান দ্রুত শট নিলে একদম কাছাকাছি থাকা হালান্ডের পায়ে লেগে জালে জড়ায় বল। তার জোড়া গোলে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে গেছে নরওয়ে।

প্রথমার্ধ শেষে স্কোর ২-১। ৩৯ মিনিটে ইরাকের হয়ে ব্যবধান কমান হুসেইন। যোগ করা সময়ে অবশ্য সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়েছিল ইরাক। কিন্তু তাদের কপাল খারাপ। তৃতীয় মিনিটে ইব্রাহিম বায়েসের শট অবিশ্বাস্যভাবে ব্লক করেন মোলার উলফ। ২ মিনিট পর অল্পের জন্য একটি শট বাইরে যায়। আবার রেফারি বিরতির বাঁশি দেওয়ার আগে আকাম হাশিমের শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে যায়।

বিরতির পর ব্যবধান কমানোর বিপরীতে আরও গোল হজম করে ইরাক। ৭৬ মিনিটে মার্টিন ওডেগার্ডের নেওয়া কর্নার কিক থেকে ব্যবধান ৩-১ করেন লিও স্কিরি অস্টিগার্ড। 

৮৩ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন হালান্ড। তবে ইরাকের গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পেয়েও পরাস্ত করতে পারেননি তিনি। ম্যানচেস্টার সিটির স্ট্রাইকারের শটটি সরাসরি গোলরক্ষকের পায়ে লাগে। সে যাত্রায় নরওয়ের ব্যবধান না বাড়লেও পরে যোগ করা সময়ে বেড়েছে। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজেদের জালে আত্মঘাতী গোলটি করেন হুসেইন। তাতে ৪-১ গোলের জয়ে বিশ্বকাপে ফেরাটা রাঙায় নরওয়ে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার প্রথম ম্যাচেই সেই ‘পয়া’ রেফারি, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
আর্জেন্টিনার প্রথম ম্যাচেই সেই ‘পয়া’ রেফারি, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস
মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ, ওসিকে ঘিরে নতুন প্রশ্ন
ক্রিকেটার নাঈমকে মারধর মামলা হলেও গ্রেপ্তার হয়নি দুই পুলিশ, ওসিকে ঘিরে নতুন প্রশ্ন
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার
ব্রাজিল শিবিরে দুশ্চিন্তা, ফিরছেন না নেইমার