• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঢাকার দুই সিটি করপোরেশনে ২৫ কোটি লিটার পানির সংকট চীনের প্রস্তাবগুলোর ক্ষেত্রে দেশের স্বার্থ বিবেচনা করা হবে: শেখ রবিউল আলম মাদক ঠেকাতে যুবসমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে: প্রধানমন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডিএসসিসি প্রশাসকের আনোয়ারায় সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান আফরোজা আব্বাস স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে: সংসদে মির্জা ফখরুল আদাবর থানার ওসিকে কোপাল ছিনতাইকারীরা, গুলি চালাল পুলিশ অপ্রীতিকর পরিস্থিতিতে মোশাররফ-জুঁই, আসলে যা ঘটেছিল কলকাতায় হত্যা মামলায় জামিন, কারামুক্তির পথে আবুল বারকাত

বিকেএসপিতে ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ক সেমিনার শুরু

ভিওডি স্পোর্টস ডেস্ক    ১৬ জুন ২০২৬, ০৯:২৫ পি.এম.
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ‘ক্রীড়া, ব্যায়াম, চিকিৎসা ও পুনর্বাসনসহ বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ-২০২৬’ শীর্ষক তিন দিনব্যাপী বিশেষায়িত সেমিনার শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) বিকেএসপির ক্রীড়াবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত এ সেমিনারের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

অনুষ্ঠানে বিকেএসপি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, ক্রীড়াবিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কর্নেল মো. গোলাম মাবুদ হাসান, পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. লুৎফর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজের খেলোয়াড়ি জীবনের অভিজ্ঞতা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, খেলোয়াড়দের সুস্থতা, আঘাত প্রতিরোধ এবং দ্রুত পুনর্বাসনের জন্য এ ধরনের প্রশিক্ষণ ও কর্মশালা অত্যন্ত প্রয়োজনীয়। তিনি সেমিনার থেকে অর্জিত জ্ঞান মাঠপর্যায়ে ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন।

সেমিনারে ক্রীড়া, চিকিৎসা, ফিজিওথেরাপি, পুনর্বাসন ও প্রশিক্ষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, বিভিন্ন শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশিক্ষক এবং ক্রীড়াবিদরা অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানান, বর্তমান বিশ্বে ক্রীড়াবিদদের পারফরম্যান্স উন্নয়ন, আঘাত প্রতিরোধ, দ্রুত পুনর্বাসন এবং জরুরি চিকিৎসা সেবার গুরুত্ব দিন দিন বাড়ছে। এসব বিষয়কে সামনে রেখেই সেমিনারে ক্রীড়াবিজ্ঞান এবং বেসিক লাইফ সাপোর্টের আধুনিক ও ব্যবহারিক দিকগুলো তুলে ধরা হচ্ছে।

এছাড়া ক্রীড়াবিদদের আঘাত-পরবর্তী পুনর্বাসন, বৈজ্ঞানিক অনুশীলনের মাধ্যমে কর্মক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং ক্রীড়া চিকিৎসা ব্যবস্থাপনার সর্বশেষ গবেষণা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করা হয়েছে। দেশের অভিজ্ঞ রিসোর্স পারসনরা বিভিন্ন সেশন পরিচালনা করবেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য বেসিক লাইফ সাপোর্টের তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে। প্রশিক্ষণে জরুরি পরিস্থিতিতে জীবনরক্ষাকারী প্রাথমিক চিকিৎসা, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর), স্বয়ংক্রিয় বহিরাগত ডিফিব্রিলেটর (এইইডি) ব্যবহার, শ্বাসকষ্টজনিত জরুরি অবস্থা মোকাবিলা এবং আহত ব্যক্তিকে নিরাপদ সহায়তা প্রদানের কৌশল হাতে-কলমে শেখানো হবে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সুইডেনভিত্তিক এফএসি-এর সনদ প্রদান করা হবে।

বিকেএসপি কর্তৃপক্ষ আশা করছে, এ সেমিনার ক্রীড়া চিকিৎসা ও পুনর্বাসন বিষয়ে দক্ষ জনবল তৈরির পাশাপাশি দেশের ক্রীড়া অঙ্গনে আধুনিক ও বৈজ্ঞানিক চিকিৎসা সেবা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ভিওডি বাংলা/এফএ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো ইরান–নিউজিল্যান্ড লড়াই
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
ম্যাচ শেষে মায়ের জন্য কাঁদলেন স্পেনকে রুখে দেওয়া ভোজিনিয়া
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র
সৌদির চমকের পর উরুগুয়ের আক্রমণ ঝড়, শেষ পর্যন্ত ড্র